যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৪ লাখ টাকার টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি

ঈদ যাত্রার আগেই ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়কে যানবাহন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৯৬৬ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা।

শনিবার (২৩ মে) দুপুরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উপরে ৩২ হাজার ৯৬৬ যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৮৫৯ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা।

অপরদিকে ঢাকাগামী ১৬ হাজার ১০৭ যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় এক কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।

এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদ যাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপারের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটার সাইকেল পারাপার হবে।

পূর্ববর্তী নিবন্ধকুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩
পরবর্তী নিবন্ধময়মনসিংহের ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী