মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন

স্বামীর মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেতে পারেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এজন্য তার পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেছেন আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে উপস্থিত হন আইনজীবীসহ তার পরিবারের সদস্যরা।

জেলা প্রশাসনের বিবেচনা শেষে সিদ্ধান্ত পাওয়ার পরই দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে জানিয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু