মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশনের আহবায়ক মিজান মোল্লা, সদস্য সচিব মাসুদুর রহমান

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) থেকে-

মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে ৩ মে রবিবার বিকাল ৫ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আমিন হারুন আর রসিদের সভাপতিত্বে এবং মাসুদুর রহমান সহিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সরকারী মুকসুদপুর কলেজের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর, মুকসুদপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, আমিন মিজানুর রহমান মোল্লা, আমিন মতিয়ার রহমান মোল্লা, আমিন মো: সহিদ মোল্লা, মো: জাহাঙ্গীর আলম ও আমিন রুহুল আমিন প্রমূখ।

অনুষ্ঠানে মো: মিজানুর রহমান মোল্লাকে আহবায়ক মাসুদুর রহমান সহিদকে সদস্য সচিব এবং জাহাঙ্গীর আলম, মতিয়ার রহমান মোল্লা, গোলাম কিবরিয়া, মিরাজুল ইসলাম ও মিহির কুমার রায়কে সদস্য করে ৫ সদস্য বিশিষ্টি মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআরও ১৬ ডিআইজি ও এক অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
পরবর্তী নিবন্ধশপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি