মুকসুদপুরে ‘স্বপ্ন সুপার শপ’ উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান সেলিম

দেলোয়ার হোসেন, স্টফ রিপোটার, মুকসুদপুর

গোপালগঞ্জের মুকসুদপুরে আধুনিক জীবনযাত্রার স্বপ্ন সুপার শপ শুক্রবার ৮মে বিকালে
মুকসুদপুর পৌর শহরে সোনালী ব্যাংক সংল্গহ শিকদার মার্কেটে স্বপ্ন সুপার শপ উদ্বোধন।
সুপার শপকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী, ও সাধারণ মানুষের মাঝে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। স্বপ্ন সুপার শপ উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক

সম্পাদক এবং গোপালগঞ্জ-১ আসনের মাননীয় এমপি সেলিমুজ্জামান সেলিম । ফিতা কেটে
উদ্বোধনের পর তিনি অতিথিদের নিয়ে সুপার শপের পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের ধণ্যবাদ
জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল
মামুন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি
আবুল বাসার টুল্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাবেক পৌর বিএনপির সভাপতি
মুয়াজ্জেম হোসেন মিন্টু উপজেলা বিএনপি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকরাম
হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব,উপজেলা ছাত্র দলের সভাপতি
হাবিবুর রহমান রইন পৌর ছাত্রদল সভাপতি আশিক মুন্সি প্রমুখ। ও অঙ্গ-সহযোগী সংগঠনের
নেতৃবৃন্দ।


উদ্বোধনী বক্তব্যে এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন,স্বপ্ন সুপার শপ শুধু একটি ব্যবসা
প্রতিষ্ঠান নয়, এটি মুকসুদপুরের মানুষের জন্য আধুনিক ও মানসম্মত কেনাকাটার নতুন
সুযোগ তৈরি করবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি সচল রাখা এবং নতুন কর্মসংস্থান
সৃষ্টিতেও এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাধারণ জনগন বলেন আধুনিক মানের সুপার শপের অভাবে অনেককেই প্রয়োজনীয় পণ্য কিনতে
দূরের শহরে যেতে হতো। স্বপ্ন সুপার শপ চালু হওয়ায় এখন এক ছাদের নিচে নিত্য প্রয়োজনীয়
পণ্য থেকে শুরু করে বিভিন্ন আধুনিক সামগ্রী সহজেই পাওয়া যাবে। মুকসুদপুরের ব্যবসা-
বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আনবে বলেই মনে করছেন স্থানীয়রা। জানা গেছে, ডা. রিজবী
আহম্মেদ, মশিউর রহমান, দ্বীন ইসলাম, অলিউল ইসলাম রিয়েল ও মওদুদ ইসলাম এই পাঁচ উদ্যোক্তার
উদ্যোগে মুকসুদপুরে স্বপ্ন শো-রুমের কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনের পর অতিথিরা নতুন
শো-রুম ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সফলতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধহাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ, ভুক্তভোগীদের প্রতিবাদে সংবাদ সম্মেলন