মুকসুদপুরে মাতৃস্নহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধী হুইল চেয়ার বিতরণ

দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রতিবন্ধীদের অবহেলা নয় সঠিক পরিচর্যাই পারে ওদের
স্বাভাবিক জীবন ফিরেয়ে আনতে প্রতিবাদ্য এ ২২ এপ্রিল বুধবার দুপুর ১২টায় মাটিয়া ব্রীজ
নিজ কার্যালয়ে মুকসুদপুর মাতৃস্নহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে ৭ জন
প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সালাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং মুকসুদপুর
প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: সায়াদ উদ্দিন আহম্মেদ, মুকসুদপুর প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম ও ফরিদপুর দি রয়েল ডিজিটাল ল্যাবের ব্যবস্থাপনা
মো: শওকত হোসেন (আকবর)। প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন মাতৃস্নহ
প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থার পরিচালক নাজনীন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব সাইফুল ইসলাম পান্নু মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ
সম্পাদক দেলোয়ার হোসেন ও শামসুল আরেফিন মুক্তা, প্রচার সম্পাদক মো: মামুন মোল্লা ও
ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৭ জন
প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। উল্লেখ্য মুকসুদপুর মাতৃস্নেহ প্রতিবন্ধী ও যুব
নারী উন্নয়ন সংস্থায় এলাকার প্রায় ১৩২ প্রতিবন্ধী বাচ্চারা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকার নতুন ডিসি ফরিদা খানম
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিলে আলোচনা শুরু হতে পারে: ইরান