দেলোয়ার হোসেন, স্টফ রিপোটার, মুকসুদপুর

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল আন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর
নিউর্টিশন এন্টারপ্রেনরশিপ আন্ড রিসিলিয়েন্সনইন বাংলাদেশ ( চঅজঞঘঊজ) প্রকল্পের আওতায়
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন উপজেলা কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের বাস্তবায়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে বলেন ফরিদপুর অঞ্চলের
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লার,বাংলাদেশে
কৃষিতে পর্যাপ্ত উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
কিন্তু নিরাপদ খাদ্য উৎপাদন কম হচ্ছে। কৃষকরা খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বেশী বেশী বিষ ব্যবহার করছে। এতে এই উৎপাদিত খাদ্য খেয়ে মানুষ অসুস্থ হয়ে মৃত্যুরে কবলে ঢলে পড়ছে। আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের সুস্থ ভাবে
বেচে থাকার জন্য বিষমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কৃষকদের প্রতি আহবান জানান।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক ডঃ মো: মামুনুর রহমান
বলেন,স্বাধীনতার ৫৪ বছর পার হলেও কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায় মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।
কৃষকরা তাদের ন্যায় মূল্য পেলে তাদের মধ্যে ফসল উৎপাদনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মিজানুর
রহমান। অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-
মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:
জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম ও পার্টনার কংগ্রেস স্কুলের
শিক্ষার্থী ওহিদুজ্জামান বকুল প্রমূখ।
সঞ্চালনায় করেন উপ-সহকারী উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহম্মেদের । এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস অফিসার মো: আজিজুর রহমান, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া,উপ-
সহকারী কৃষি কর্মকর্তাগণ,উপজেলার বিভিন্ন ইউনিয়নের পার্টনার প্রকল্পের আওতায়
পার্টনার কংগ্রেসের শিক্ষার্থীরা এবং কৃষক-কৃষাণী ও বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ।


