মুকসুদপুরে আলোচিত নিলু মুন্সী হত্যা মামলার ১৮ আসামী কারাগারে

নিজস্ব প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচিত নিলু মুন্সী হত্যা মামলার ১৮ আসামীকে কারাগারে প্রেরণ করেছে গোপালগঞ্জ আদালত ৷ আজ রবিবার (৫ জুলাই) এই মামলার ৩২ আসামীর মধ্যে ২০ জন গোপালগঞ্জ আদালতে হাজিরা দিতে গেলে তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বাকি দুই আসামী মামলার ৮ নং আসামী আবুল কালাম আযাদ কালা ফকির এবং ১০ নং আসামী বাতেন ফকির হাজিরা দেওয়ার আগেই গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে যায়, পরবর্তীতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। বাকি সকল আসামী পলাতক রয়েছে৷

উল্লেখ্য গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে পূর্ব পরিকল্পিতভাবে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের আনোয়ার হোসেন মুন্সীর বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়।

এই ঘটনায় আনোয়ার মুন্সীর ছেলে নিলু মুন্সী গুরুতর আহত হয়। গুরুতর আহত নিলু মুন্সিকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধসরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
পরবর্তী নিবন্ধহামে শিশুর মৃত্যু : ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন