মাগুরায় ভোট দিলেন সাকিব আল হাসান

মাগুরা প্রতিনিধি : মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেট তারকা সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন।

সকাল ৮টায় দরিমাগুরা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

এ সময় সঙ্গে তার বাবা মাশরুর রেজা ও তার ছোট বোন বৃষ্টি উপস্থিত ছিলেন।

ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের সাকিব বলেন, নাগরিকরা তাদের মূল্যবান ভোটটি দিয়ে তাদের নাগরিক অধিকার পুরণ করবে। ভোটাররা সচেতনতার সাথে ভোট প্রদান করে আগামী ৫ বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। সে ক্ষেত্রে আমি মনে করি তারা আমাকে বেছে নেবেন। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

সাকিব আল হাসানের পাশাপাশি সকালে মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন মাগুরা-১ সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরেন শিকদার শালিখার সিংড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।

এ সময় তারা জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে : সেনাপ্রধান
পরবর্তী নিবন্ধপরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী