জেলা প্রতিনিধি
ময়মনসিংহ বাইপাস সড়কে রাজীব পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ওই সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


