নিজস্ব প্রতিবেদক
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আগামী মঙ্গলবার (২৮ জুলাই) বঙ্গভবনে প্রথম অফিস করবেন।
এদিন দুপুর ১২টায় তিনি অফিসে যাবেন বলে রোববার (২৬ জুলাই) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য তিনি নির্বাচিত হলেও তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর একই দিনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।


