ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপে আট দিন আটকে থাকার পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম হার্নান গিল। প্রায় ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে তার অবস্থান শনাক্ত করার পাঁচ দিনেরও বেশি সময় পর তাকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া চিলির এক দমকলকর্মী বলেন, আমার কর্মজীবনে এটিই সবচেয়ে জটিল ও প্রযুক্তিগতভাবে কঠিন উদ্ধার অভিযান।

ভেনেজুয়েলায় ২৪ জুন আঘাত হানা ভূমিকম্পে বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা পর্যন্ত অন্তত ২ হাজার ৫৯৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

কোস্টারিকার রেড ক্রসের প্যারামেডিক অ্যালান মাদ্রিগাল জানান, হার্নান গিলকে প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মাদ্রিগালই প্রথম রোববার ধ্বংসস্তূপের ভেতর থেকে গিলের ক্ষীণ সাহায্যের আর্তনাদ শুনতে পান। তিনি বলেন, মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। প্রথমে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। পরে সহকর্মীকে ডেকে নিশ্চিত হই যে আমি ভুল শুনছি না।

এরপর থেকেই তাকে উদ্ধারে দিনরাত কাজ শুরু করেন বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধ‘বিগত সরকারের অপরিকল্পিত কাজ পরিকল্পিত উন্নয়নে বড় বাধা’
পরবর্তী নিবন্ধআলোচনার মধ্যেই ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করে ইসরায়েল