বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কার্যালয়ে শনিবার (২ আগস্ট) বিকেল ৪টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

শনিবার দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বিকেল ৪টার এই সংবাদ সম্মেলনে এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ধারণা করা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে আগামীকালের কর্মসূচির বিস্তারিত তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধ৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম