জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অত্র ইউনিয়নের পীরপুর ও টেইপুর গ্রামের মাঝামাঝি ঢেরা রাস্তার মোড়ের কার্যালয়টিতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে তিনি বিষয়টি জানতে পারেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে সেখানে আগুন দিয়েছে বলে অভিযোগ তার। বিষয়টি জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সদর থানার ওসিকে প্রাথমিকভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি।


