বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আগে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর এই সফরে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি প্রটোকল ও একটি অ্যাকশন প্ল্যান সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

এ সফরে তাঁর সঙ্গে ২৪ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরে গত ২১ জুন মালয়েশিয়া যান।

এরপর ২২ জুন তিনি চীন সফরে যান।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধমালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী