বরিশালে অডিট ও অর্থঋণ মামলা বিষয়ক সোনালী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে অডিট আপত্তি ও নিষ্পত্তির পদ্ধতি এবং অর্থঋণ মামলা
বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস বরিশালের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জিএম অফিস বরিশাল আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক
প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ।

জিএম অফিস বরিশালের জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. মাহমুদুল হকের সভাপতিত্বে
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো.
আলী আশরাফ আবু তাহের ও বাণিজ্যিক অডিট অধিদপ্তর খুলনার উপপরিচালক নাসিফ কবির।
অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ
ইসমাইল, বরিশাল বিভাগীয় রাষ্ট্রায়ত্ব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভাগীয় নির্বাহীবৃন্দ
এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধশেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির রুবেল জয়ী
পরবর্তী নিবন্ধসুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতসহ ১২ বিল পাস