ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

নিউজ ডস্কে

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর জেলার পরশুরাম ও ফুলগাজী সফর করা কথা ছিল প্রধানমন্ত্রীর।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিতের বিষয়ে জানানো হয়েছে। আগামী ১ অক্টোবর এ সফরের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকারপুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো সাউথইস্ট ব্যাংক
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ