জেলা প্রতিনিধি
পাবনার সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জন নিহতের খবর পাওয়া গেছে।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার বিলে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে ছয়জনের মৃত্যু ও তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।


