পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নয়, আসছেন স্পিকার আয়াজ সাদিক

নিউজ ডেস্ক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

মঙ্গলবার (৩০ ডি‌সেম্বর) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ইসহাক দার জানান, বুধবার ঢাকায় খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
এদিকে ঢাকার পাকিস্তান হাইকমিশন সূত্রে জানা যায়, ইসহাক দারের পরিবর্তে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। যদিও আজ (মঙ্গলবার) সন্ধ‌্যা অব‌ধি খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের ইসহাক দারের অংশ নেওয়ার তথ‌্য দি‌য়ে‌ছে।

ধারণা করা হ‌চ্ছে, ইসহাক দারকে একইস‌ঙ্গে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দা‌য়িত্ব পালন কর‌তে হয়, তার ব‌্যস্ততা থা‌কে তু‌ঙ্গে। সেজন‌্য হয়তো তার পরিবর্তে স্পিকার সরদার আইয়াজ সাদিক আসছেন।

পূর্ববর্তী নিবন্ধরুমিন ফারহানাসহ বিএনপির ৯ নেতা বহিষ্কার
পরবর্তী নিবন্ধরাষ্ট্রীয়ভাবে খালেদা জিয়ার দাফন, জনসাধারণের প্রবেশ নিষেধ