পপুলার লাইফের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ২০ লক্ষ টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ২০ লক্ষ টাকার চেক হস্তান্তর। মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও মোঃ নওশের আলী নাঈম, ডিএমডি মোঃ কামাল হোসেন মহসিন, মোঃ খলিলুর রহমান দুলাল ও সৈয়দ সুলতান মাহমুদ, নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, মুফতি দিদারুল ইসলাম ও মোঃ মোখলেছুর রহমান এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসজিএম মোঃ হাবিবুর রহমান খান। ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবলিউডের সিনেমায় ‘জয় বাংলা’ স্লোগান
পরবর্তী নিবন্ধসিআইডির প্রধান হলেন মোহাম্মদ আলী মিয়া