নৌকা নিয়ে লড়বেন ২৪ নারী

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নৌকার টিকিটে সরাসরি লড়বেন ২৪ জন নারী।

রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নৌকা প্রতীকে লড়বেন যে ২৪ নারী প্রার্থী

রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী, গাইবান্ধা-১ আফরোজা বারী, গাইবান্ধা-২ মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি, বগুড়া-১ সাহাদারা মান্নান, সিরাজগঞ্জ-২ জান্নাত আরা হেনরী, বাগেরহাট-৩ হাবিবুন্নাহার, বরগুনা-২ সুলতানা নাদিরা, বরিশাল-৪ ড. শাম্মী আহমেদ, শেরপুর-২ মতিয়া চৌধুরী, ময়মনসিংহ-৩ নিলুফার আঞ্জুম, কিশোরগঞ্জ-১ সৈয়দা জাকিয়া নূর, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, মুন্সিগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন, ঢাকা-৪ সানজিদা খানম, গাজীপুর-৩ রোমানা আলী, গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি, গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি, গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা, কুমিল্লা-২ সেলিমা আহমাদ, চাঁদপুর-৩ ড. দীপু মনি, লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার, কক্সবাজার-৪ শাহিন আক্তার।

পূর্ববর্তী নিবন্ধদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: আ. লীগের  মনোনয়ন পেলেন যারা
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতির তৃতীয়দিন ১৭ জিম্মিকে মুক্তি দিল হামাস