আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লেখক সালমান রুশদীর ওপর হামলা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ( ১২ আগস্ট) সেখানে এক অনুষ্ঠানে মঞ্চে তার ওপর এই হামলা চালানো হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হচ্ছে, সালমান রুশদীকে যখন একটি বক্তৃতার জন্য পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল, তখন একজন লোক মঞ্চ উঠে এই হামলা চালায়।
১৯৮৮ সালে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক ‘স্যাটানিক ভার্সেস’ বই লিখে বিতর্কে চলে আসেন সালমান রুশদী। এর আগেও তিনি হামলার শিকার হয়েছিলেন।
বর্তমানে সালমান রুশদীর অবস্থা কি, তা জানা যায়নি।


