দেশের বন্ধ টেক্সটাইল মিল চালু করা হবে: প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি

প্রায় দুই দশক ধরে বন্ধ থাকা দিনাজপুর টেক্সটাইল মিল শিগগিরই চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের বন্ধ হওয়া মিলগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ মিলটি চালুর জন্য এরই মধ্যে আন্তর্জাতিক টেন্ডার ডাকা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি প্রায় ২২ বছর ধরে বন্ধ থাকা দিনাজপুর টেক্সটাইল মিলের গুদাম, প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী আরও জানান, বন্ধ হয়ে যাওয়া বড় বড় মিলগুলো চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এসব মিল চালু হলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শ্রমিকরা চাকরির ফিরে পাবেন।
৩৭ একর জায়গা জুড়ে ১৯৭৮ সালে মিলটি নির্মিত হয় এবং ১৯৮০ সালে উৎপাদনে যায়। তৎকালীন সরকার ২০০২ সালের দিকে বন্ধ ঘোষণা করে।

পূর্ববর্তী নিবন্ধশপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য
পরবর্তী নিবন্ধহাম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী