দেশের তিন অঞ্চলে ঝড় হতে পারে

নিউজ ডেস্ক

দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দসমূহের জন্য এই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধদেশবিরোধী ও চাটুকার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় নয়: রিজভী