দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (৩ অক্টোবর) দিনগত রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টা মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে হওয়া এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরা।

এরপর ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার ভূকম্পন রেকর্ড হয়েছে।ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার (৩ অক্টোবর) রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। এতে কক্সবাজার ও টেকনাফ সীমান্তবর্তী এলাকা কেঁপে ওঠে। এমনকি, চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়।

পূর্ববর্তী নিবন্ধ৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান
পরবর্তী নিবন্ধট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবিকে বিতর্কিত করার চেষ্টা চলছে: প্রেস উইং