দিনেশ ত্রিবেদীর বক্তব্য স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হবে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্যের বিষয়ে সরকারের সুরাহা চেয়েছেন জামায়াতের ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৩ জুন) দুপুরের জামায়াত আমির নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গতকাল বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী পৌঁছানোর পর তার একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি ‘‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’’ বলতে কী বুঝিয়েছেন, আমাদের সরকারের উচিত হবে তার কাছ থেকে তা জেনে নেওয়া।’

ফেসবুক পোস্টে জামায়াত আমির আরও বলেন, ‘ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন দেশ। তার এ বক্তব্য স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সরকারের কাছে বিষয়টির সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এ ধরনের কিছু বুঝিয়ে থাকেন, তাহলে অবশ্যই তা নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।’

পূর্ববর্তী নিবন্ধদেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস
পরবর্তী নিবন্ধমধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে: তিতাস