তিন গাড়িকে ট্রেন থেকে বিচ্ছিন্ন বগির ধাক্কা, নিহত ২

রাজবাড়ী‌তে লেভেল ক্রসিং পারাপারের সময় যাত্রীবা‌হী বাস, মা‌হেন্দ্রা ও অটোরিকশাকে ধাক্কা দেয় তেলবা‌হী ট্রেন থেকে বিচ্ছিন্ন কয়েকটি বগি। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হ‌য়েছেন অন্তত ৬ জন।রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়‌কের রাজবাড়ী‌র খানখানাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘ‌টে। আহত‌দের উদ্ধার করে ফরিদপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে। তবে হাসপাতা‌লে নেওয়ার প‌থে ম‌নোয়ার প‌াটোয়ারী ও চি‌কিৎসাধীন অবস্থায় আব্দুল মা‌লেক মারা যান।

পূর্ববর্তী নিবন্ধভরিতে সোনার গহনার দাম বাড়লো ২২১৬ টাকা