ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ নিয়ে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ জানিয়ে গুরুত্বপূর্ণ বার্তা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, যদি কেউ এই লক্ষণগুলোর কোনোটির মুখোমুখি হন, তবে অবিলম্বে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

বিজ্ঞাপনডব্লিউএইচও’র জানানো ডেঙ্গুর প্রাথমিক লক্ষণসমূহ: তীব্র মাথা ব্যথা; চোখের পেছনের দিকে ব্যথা; হাড়ের জোড়া এবং মাংসের পেশিতে ব্যথা; বমি বমি ভাব; বমি করা এবং চামড়ায় লালচে ছোট ছোট ফুসকুড়ি ওঠা।

এসব লক্ষণ দেখা দিলে সময়মতো চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে বাংলাদেশে গত ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০১ জন মারা গেছে। এর মধ্যে সেপ্টেম্বরের ২২ দিনেই মারা গেছে ১০৪ জন, যা মাসভিত্তিক হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া গত ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৬৭ হাজার ৩৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সেবা নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী