টেকসই ব্যাংকের অ্যাওয়ার্ড পেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডকে সেরা টেকসই ব্যাংকের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৩০ জুন, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ‘সাসটেইনেবল রেটিং-২০২০’ এ শীর্ষ ১০ এ অবস্থানের স্বীকৃতিস্বরূপ গভর্নর ফজলে কবির ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফরের নিকট ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান ও আবু ফারাহ মো. নাছের, নির্বাহী পরিচালক নুরুন নাহার এবং পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত উপস্থিত ছিলেন।
টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, সবুজ প্রকল্পে অর্থায়ন ও টেশসই কোর ব্যাংকিং- এই চারটি সূচকের ওপর ভিত্তি করে এই মান যাচাই করা হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধসব ধরনের যানবাহন কেনা বন্ধ করলো সরকার
পরবর্তী নিবন্ধওয়ালটন টিভিতে বিশাল মূল্যছাড়, মাত্র ১৩,৯০০ টাকায় ৩২ ইঞ্চি টিভি