জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৬তম এজিএম অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসি’র সাবসিডিয়ারী প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (জেসিআইএল) ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (১৭ জুন) কোম্পানির মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেসিআইএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং জনতা ব্যাংক পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর মোঃ মজিবর রহমান। সভায় কোম্পানির পরিচালকবৃন্দ ও শেয়ারহোল্ডারগণ, জনতা ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালকগণ, মিডিয়া ব্যক্তিত্ব ও অতিথিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় কোম্পানির পক্ষে চীফ এক্সিকিউটিভ মোঃ আব্দুস সোবহান মিয়া, কোম্পানি সচিব আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্য উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চীফ এক্সিকিউটিভ আব্দুস সোবহান মিয়া জানান, গত বছর জেসিআইএল মোট ১৩.০৪ কোটি টাকা পরিচালন আয় অর্জন করে।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬০তম পর্ষদ সভা অনুষ্ঠিত