গাজায় নিরস্ত্রীকরণ পরিকল্পনায় হামাসের সম্মতি

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় নিরস্ত্রীকরণ পরিকল্পনা নিয়ে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী একটি সমঝোতায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতাকে মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন।এতে বলা হয়েছে, গাজায় নিরস্ত্রীকরণের বিস্তারিত রোডম্যাপ ১৪ দিনের মধ্যে প্রস্তুত করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক যাচাইকারী সংস্থার অনুমোদন নিয়ে সময় বাড়ানো যাবে।

হামাসের আলোচক দলের সদস্য গাজি হামাদ বলেন, এই আলোচনা ছিল কঠিন। আমরা এমন একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছি, যা বাস্তবসম্মত এবং সব পক্ষের জন্য গ্রহণযোগ্য।তবে তিনি স্পষ্ট করে বলেন, ইসরায়েল যদি নিজেদের প্রতিশ্রুতি পূরণ না করে, তাহলে হামাসও সমঝোতার কোনো অংশ বাস্তবায়ন করবে না। তার ভাষ্য, নিরস্ত্রীকরণ নির্ভর করবে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং পুনর্গঠন কার্যক্রমে অগ্রগতির ওপর।

পূর্ববর্তী নিবন্ধপ্রশাসককে সঙ্গে নিয়ে উত্তর সিটির এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধনৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট