কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন মোঃ দেলোয়ার হোসেন। তিনি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত আছেন।
সদর উপজেলায় কর্মরত বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানান, তার দক্ষতা , নিষ্ঠা এবং সততা তাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। নিঃসন্দেহে তিনি একজন দক্ষ কর্মচারী।
সদর উপজেলায় কর্মরত বেশ কয়েকজন প্রধান শিক্ষক জানান, দেলোয়ার হোসেন এ উপজেলায় যোগদান করার পর থেকে তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়নে যথেষ্ট অবদান রেখেছেন। তিনি শিক্ষকদের বিভিন্ন কাজকর্মে সব সময়ই সহযোগিতা করেন তাই এ উপজেলার সকল শিক্ষকবৃন্দ তার প্রতি খুবই সন্তুষ্ট।
কিশোরগঞ্জ জেলার শিক্ষক নেতৃবৃন্দ এবং থানার শিক্ষক নেতৃবৃন্দ বলেন, একজন যোগ্য ব্যক্তিকেই নির্বাচন করা হয়েছে তারা তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।


