কিশোরগঞ্জের কটিয়াদীতে নিরীহ পরিবারের জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আতখলা গ্রামের এক নিরীহ পরিবারের জমি জোর পূর্বক দখল করে নিয়েছে ভূমিদস্যরা। এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ সাজ্জাদ হোসেন কিশোরগঞ্জে আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলা নং ৩৬৪।
এ মামলায় মৃত গিয়াস উদ্দিন ভূঁইয়ার ছেলে মো: রতন ভূঁইয়া ওরফে রিয়াজ উদ্দিন আহমেদ (৬২) সহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বাদী মৃত গোলাপ মিয়ার ছেলে মোঃ সাজ্জাদ হোসেন অত্যন্ত শান্তি প্রিয় এবং নিরীহ প্রকৃতির লোক। উক্ত সম্পত্তি মোঃ সাজ্জাদ হোসেনের পিতা ও তার চাচা মোঃ কামাল হোসেন ভূঁইয়ের নামে লিপিবদ্ধ বহাল আছে এবং উক্ত জমির জমা খারিজ সহ হালসন পর্যন্ত খাজনা ও পরিশোধ করে আসছে।

পরবর্তীতে প্রতিপক্ষ তাদের নিরীহ ও অসহায় পেয়ে তাদের নালিশা দাগের মোট ১৬৫ শতক ভূমি তাদের পেশী শক্তির মাধ্যমে তারা নিজেদের দখলে নেওয়ার প্রচার করছে। এক পর্যায় মোঃ রতন ভুয়া ওরফে রিয়াজ উদ্দিন আহমেদ সদলবলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উক্ত জায়গা জবরদখল করে নেয়। যার ফলে কোন উপায় না পেয়ে অসহায় মোঃ সাজ্জাদ হোসেন আইনের আশ্রয় নেন।

উল্লেখ্য, এ ঘটনা স্থানীয়ভাবে বেশ কয়েকবার আপোষ মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন এলাকাবাসী। অবশেষে গত ২৪ জুলাই ২০২৬ শুক্রবার জুমার নামাজের পর বাদীর নিজ বাড়ি প্রঙ্গনে উভয় পক্ষের সম্মতিক্রমে স্থনীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে বিষয়টি আবারও আপোষ মীমাংসা করার চেষ্টা করা হয় কিন্তু প্রতিপক্ষ উক্ত বৈঠকে উপস্থিত হননি।

এ ব্যাপারে উপস্থিত বিএনপি নেতা মোঃ বাবলু মিয়া, স্থানীয় হাজী মোঃ রফিকুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম সোহাগ সহ বৈঠকে আসা বেশ কয়েকজন জানান , জমির কাগজপত্র পর্যালোচনা করে আমরা দেখতে পাই উক্ত জমি প্রকৃত মালিক মোঃ সাজ্জাদ হোসেন। এতে আমাদের কোন সন্দেহ নেই।

যেহেতু জমির প্রকৃত মালিক মোঃ সাজ্জাদ হোসেন তাই ভুক্তভোগী প্রকৃত মালিকেই যেন তার বৈধ জমি ফেরত পায় এজন্য উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা কামনা করেন। এদিকে মামলার বাদী মোঃ সাজ্জাদ হোসেন জানান, বিবাদী রতন ভূঁইয়া তাকে প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি দিয়ে আসছেন । বর্তমানে বাদী নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই উপস্থিত সকলের কাছে তিনি আশ্রয় প্রার্থনা করছেন ।

পূর্ববর্তী নিবন্ধক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে এনসিসি ব্যাংক ও পিকেএসএফ-এর মধ্যে চুক্তি
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে ছানি অপারেশনের জন্য রোগী বাছাই, বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক মানুষ