এসিল্যান্ড হিসেবে ৫০ কর্মকর্তার পদায়ন

নিজস্ব প্রতিবেদক

বিসিএস প্রশাসন ক্যাডারের ৫০ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করেছে সরকার।

এজন্য তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করে বুধবার (২২ জুলাই) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কর্মকরতাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশনা দিয়ে বলা হয়, কর্মকর্তারা ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স শেষ করে ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে পদায়িত হবেন।

পূর্ববর্তী নিবন্ধএকদিনে হাম সন্দেহে ছয় শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধমেগা প্রকল্পে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি: ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত সরকারের