এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক

ওমানে অনুষ্ঠিত নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার রাতে মাসকাটে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ২-০ গোলে কাজাখস্তানকে পরাজিত করেছে।

ফাইনালে বাংলাদেশের গোল করেছেন আইরিন রিয়া ও নাদিরা এমা। ম্যাচ সেরা হয়েছেন রিমন। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আইরিন রিয়া।

গ্রুপ পর্বে বাংলাদেশ হারিয়েছিল হংকং, উজবেকিস্তান, পাকিস্তান ও কাজাখস্তানকে হারিয়েছিল। আগের আসরে বাংলাদেশ রানার্সআপ হয়ে ফিরেছিল। এবার সব ম্যাচ জিতে শিরোপা নিয়েই ঘরে ফিরছে।

এশিয়া জয় করা মেয়েরা রোববার বিকেল সোয়া ৩টায় দেশে ফিরছে।

পূর্ববর্তী নিবন্ধসরকার পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে: প্রেস সচিব