আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে চার সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। এর নেতৃত্বে আছেন দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের