ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক

ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ রয়েছেন। জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলায় তারা হতাহত হয়েছেন। এর জবাবে ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। রোববার (১৯ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হামলার পর চারজন মার্কিন সেনাসদস্যকে চিকিৎসার জন্য জর্ডানের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। আহত অন্যরা ইতোমধ্যে দায়িত্বে ফিরেছেন।

বিবিসি জানিয়েছে, মার্কিন সামরিক কর্মকর্তারা নিহতদের পরিচয় প্রকাশ করেননি। তারা ঘটনার বিস্তারিত বা হামলার সুনির্দিষ্ট স্থান সম্পর্কেও কোনো তথ্য দেননি।

সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও এক দফা বিমান হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, টানা অষ্টম রাতের মতো পরিচালিত এসব হামলার উদ্দেশ্য ছিল ‘হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরানের হুমকি দেওয়ার সক্ষমতাকে আরও হ্রাস করা’।

পূর্ববর্তী নিবন্ধ১০ গোলের রোমাঞ্চে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড
পরবর্তী নিবন্ধমার্কিন বাহিনীকে ‘অবিস্মরণীয় শিক্ষার’ হুঁশিয়ারি মোজতবা খামেনির