আরও দুই সচিব প্রত্যাহার, ২ মন্ত্রণালয়ে নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রশাসনের আরও দুই সচিবকে প্রত্যাহার করা হয়েছে এবং একজন সচিবের প্রত্যাহার আদেশ বাতিল করা হয়েছে। পাশাপাশি দুই মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে একজন পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন।

একই সঙ্গে সদ্য সচিব পদে পদোন্নতি পাওয়া এক কর্মকর্তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) এ বিষয়ে ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া গত ২৫ মার্চ বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছিল। আজ রোববার সেই প্রজ্ঞাপনটি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলাম পদোন্নতি পেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনোটিশ বৈধ হয়নি, সংসদ কি আগের কালচারে ফিরবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধ৫ সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, মনোনয়ন পেলেন যারা