নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ উদ্ধারে যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা মামলার জন্য নিয়োগ দেওয়া মার্কিন আইনি প্রতিষ্ঠান ‘কোজেন অ্যান্ড কন্নর’- এর সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। তবে প্রতিষ্ঠানটির পরিবর্তে এখনো নতুন কোনো আইনজীবী বা আইনি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়নি।কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, খুব শিগগির অভিজ্ঞ এবং আন্তর্জাতিক পর্যায়ে অর্থ উদ্ধারে সফল কোনো আইনি প্রতিষ্ঠানকে এ মামলার দায়িত্ব দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভায় ‘কোজেন অ্যান্ড কন্নর’- এর সঙ্গে বিদ্যমান চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এটা একটি স্বাভাবিক ঘটনা। এখানে সন্দেহের কিছু নেই। খুব শিগগির অভিজ্ঞ ও অর্থ আদায়ে সফল আইনি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে।


