আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিজয় নগরে গণধিকার পরিষদের অফিসের সামনে সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা ঘটনাকে ‘মব’ বলতে নারাজ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

তিনি বলেন, এ ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) যে বিবৃতি দিয়েছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅবাধ-সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনো সংশয় আছে: রিজভী
পরবর্তী নিবন্ধজিএস পদে ফরহাদের প্রার্থিতা নিয়ে রিটের শুনানি মঙ্গলবার