আইএমএফের শর্ত দেশের অর্থনীতির জন্য সুইটেবল নয়: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঋণ সহায়তার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যে শর্তগুলো দিচ্ছে, তা দেশের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১১ মে) রাতে রাজধানীর শেরাটন হোটেলে বণিক বার্তা আয়োজিত ‌‘বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণে পথরেখা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বণিক বার্তার সম্পাদক দেওয়ান মাহমুদ হানিফের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বেসরকারি গবেষণা সংস্থার (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ।

অর্থমন্ত্রী বলেন, ‘সব জায়গায় আমরা একমত হচ্ছি না। অনেক জায়গায় দ্বিমত হচ্ছে, আইএমএফের সঙ্গে দ্বিমত হচ্ছে। কারণ আইএমএফ যে কন্ডিশন দিচ্ছে ওটা আমার অর্থনীতির জন্য সুইটেবল না, আমার জনগণের জন্য সুইটেবল না।’

বিএনপির নির্বাচনি ইশতেহারের সঙ্গে বেশিরভাগ উন্নয়ন সহযোগীরা ‘এলাইন্ড’ দাবি করে অর্থমন্ত্রী বলেন, ‘শুরুতে যদি ওর সঙ্গে আমার অ্যালাইন না হয়, আমি তো এগোতে পারবো না। দে আর মাই ডেভেলপমেন্ট পার্টনার। সো উই আর অ্যালাইনড অ্যাজ ফার অ্যাজ পলিসি গোজ, অ্যাজ ফার অ্যাজ ম্যানিফেস্টো গোজ।’

আইএমএফের শর্তের বিপক্ষে সরকারের অবস্থান জারি রাখার ব্যাখ্যায় তিনি বলেন, ‘উই আর ইলেক্টেড গভর্মেন্ট। আমি জনগণের কাছে দায়বদ্ধতা আছে। তাদের কথা মতো আমরা তো সব করতে পারবো না। সো উই হ্যাভ আ ডিফারেন্স অব ওপিনিয়ন উইথ সাম মাল্টিল্যাটারাল বডিজ। ওপিনিয়ন ডিফারেন্স থাকবে, চলতে থাকবে। কিন্তু আমি আমার কোর্স কারেকশন করবো অতটুকু যতটুকু আমার ম্যানিফেস্টোর সঙ্গে অ্যালাইনমেন্ট থাকবে। আমি অতটুকু কোর্স কারেকশন করবো, এর বাইরে গিয়ে আমি কোর্স আউট অব দ্য ওয়ে গিয়ে কিছু করা সম্ভব না।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিয়ে তদন্তে সরকার
পরবর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ৪ দফা প্রস্তাব চীনের, সমর্থন জানালো ইরান