অনলাইনে অভিযোগ দায়ের ফি আদায়ে প্রতিযোগিতা কমিশনের সাথে সোনালী ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক 

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনলাইন অভিযোগ দায়ের সংক্রান্ত বিভিন্ন ফি-চার্জ আদায়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

১৬ জুন মঙ্গলবার প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার জনাব আকলিমা ইসলাম ও প্রতিযোগিতা কমিশনের সচিব জনাব মাহবুবুর রহমান খান চুক্তিতে স্বাক্ষর করেন।

পরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব এ এইচ এম আহসান ও সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খান।

অনুষ্ঠানে প্রতিযোগিতা কমিশনের সদস্য জনাব ড. মো. আখতারুজ্জামান তালুকদার, জনাব মো. আবু ইউসুফ মিয়া ও জনাব ড. আফরোজা বিলকিস এবং সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. রফিকুল ইসলাম ও ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ আসলাম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে কোন দল সমর্থন করছেন—উত্তরে যা বললেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধপূবালী ব্যাংক পিএলসি’র ৪৩তম বার্ষিক সাধারণ সভা