৫ লাখ টন চাল ২ লাখ টন ধান কিনবে সরকার

নিউজ ডেস্ক : চলতি বছর আমন মৌসুমে ৪ লাখ টন সেদ্ধ চাল ও ১ লাখ টন আতপ চাল এবং ২ লাখ টন ধান ক্রয় করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ৩০ টাকা দরে ধান, ৪৪ টাকা দরে চাল এবং ৪৩ টাকা দরে আতপ চাল কেনা হবে।

তিনি বলেন, ইতোমধ্যে আমাদের সাড়ে ৪ লাখ টন গম পাইপলাইনে রয়েছে। আমাদের মজুত ও বিতরণ ব্যবস্থা ভালো। ব্যবসায়ীদের আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। সবকিছু ভালোভাবেই চলছে।

 

পূর্ববর্তী নিবন্ধপি কে হালদারের ২২ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধযে দল আসবে তাদের নিয়েই নির্বাচন করবো: ইসি রাশেদা