২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে ১১৩ জন নিশ্চিত হামে আক্রান্ত এবং ১১৫৭ জন সন্দেহজনক হামে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে। হামের উপসর্গে ঢাকায় ৬, চট্টগ্রামে ২, সিলেট, খুলনা ও রংপুর বিভাগে একজন করে শিশু মারা যায়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত পরিস্থিতি নিয়ে দেওয়া তথ্য বিবরণীতে এসব উঠে এসেছে।

সেখানে বলা হয়, এখন পর্যন্ত হাম সন্দেহে ৯৭৫ জন এবং নিশ্চিত হামে ১০১ জনসহ মোট ১০৭৬ শিশু মারা গেছে। একইভাবে এ পর্যন্ত নিশ্চিত হামে ২০ হাজার ৮৫১ জন আক্রান্ত এবং সন্দেহজনক হামে এক লাখ ৮৩ হাজার ৪৪৯ জন আক্রান্ত হয়েছে।

হাম উপসর্গ পাওয়ার মধ্যেও ঢাকা বিভাগ এগিয়ে। সর্বোচ্চ সংখ্যা ৩৮২ জন এই বিভাগে। এরপর চট্টগ্রামে ২৩৮, সিলেটে ১৬৪, বরিশালে ২৪৮ জন উল্লেখযোগ্য।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি