হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশে হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৯ জনে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত আটজনই হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসাজাপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার ও রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধরথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল