হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও তিন সন্দেহভাজনকে আটক করেছে র‍্যাব।

রোববার রাত ৯টার দিকে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওসমান হাদি হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সাল করিমের স্বাক্ষরিত বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসসহ তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

র‍্যাবের একাধিক ব্যাটালিয়নের যৌথ অভিযানে রাজধানী থেকে একজন এবং নারায়ণগঞ্জ থেকে দুজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন যথাসময়ে হবে, বানচালের চেষ্টা ব্যর্থ হবে : ইসি সানাউল্লাহ
পরবর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টাকে ফোন করে শোক প্রকাশ করলেন জাতিসংঘ মহাসচিব