নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) : সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিশ্বনাথের দিঘলী এলাকায় দূরপাল্লার বাস দুর্ঘটনার শিকার হয়েছে। দূর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। টাঙ্গাইল হতে সুনামগঞ্জগামী তায়েফ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৮৪৬৯) শনিবার ভোরে সড়ক থেকে উল্টে খাদে পড়ে গেলে কয়েকজন যাত্রি আহত হন।

স্থানীয় লোকজন বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হবে।


