সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

উপজেলা প্রতিনিধি

সাভারে এনসিপির পদযাত্রাপরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ হয়েছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটানো হয়।
ঘটনাস্থল থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এসব তথ্য জানান।

ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইন্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য প্রদানকালে এ বিস্ফোরণ হয় বলে জানানো হয়েছে।

এ সময় সমাবেশমঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্যান্য নেতাদের উপস্থিতিতে এ হামলা চালানো হয়।

ইয়াসির আরাফাত জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক নাবিলা তাসনিদ বক্তব্য প্রদানকালে সমাবেশস্থলে এই বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সমাবেশ মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ নেতারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধএক লাখ টন ক্রুড নিয়ে মঙ্গলবার দেশে আসছে ‌‘এমটি নর্ডিক পোলাক্স
পরবর্তী নিবন্ধগুলশান-বনানী-বারিধারা লেকের দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ