- নিউজ ডেস্ক
- সাউথইস্ট ব্যাংক পিএলসি. গবেষণানির্ভর ও জ্ঞানভিত্তিক ব্যাংকিং সংস্কৃতি বিকাশে নতুন এক
- মাইলফলক অর্জন করেছে। ব্যাংকের এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট – এর
- উদ্যোগে প্রথম ফø্যাগশিপ গবেষণা প্রকাশনা ইকোনমিক আউটলুক ২০২৬ – এনকোরিং
- ইনসাইট-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২ আগস্ট ২০২৬ তারিখে ব্যাংকের ঢাকাস্থ প্রধান
- কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
- প্রকাশনাটিতে বৈশ্বিক ও বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক খাত, পুঁজিবাজার,
- বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স, গুরুত্বপূর্ণ শিল্পখাত, টেকসই উন্নয়ন, জনমিতিক উপাত্ত এবং
- সমষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির তথ্যনিভর বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনের লক্ষ্য হলো
- কর্পোরেট ব্যাংকিং, এসএমই, রিটেইল, ট্রেজারি, ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও রেমিট্যান্স কার্যক্রমে
- তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা এবং পরিবর্তনশীল অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে
- কার্যকর অন্তর্দৃষ্টি প্রদান করা।
- মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা
- জনাব মোঃ খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ,
- সিনিয়র এক্সিকিউটিভবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ এবং সারাদেশের শাখা ব্যবস্থাপকবৃন্দ।
- স্বাগত বক্তব্যে এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান জনাব খায়রুল
- আনাম মহিউদ্দিন, সিএসএ, সিএফএফপি, প্রকাশনাটির লক্ষ্য, গবেষণা কাঠামো, বিশ্লেষণী
- পদ্ধতি এবং সম্মিলিত প্রণয়ন প্রক্রিয়া সম্পকের্ আলোকপাত করেন।
- অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা জনাব আবিদুর রহমান
- চৌধুরী গবেষণাভিত্তিক অন্তর্দৃষ্টি এবং গবেষণামুখী সাংগঠনিক সংস্কৃতির গুরুত্ব তুলে
- ধরেন। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা জনাব মোঃ মাহবুব আলম বলেন,
- প্রকাশনাটি ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক ইউনিটে তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে একটি
- গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করবে।
- ঝড়ঁঃযবধংঃ ইধহশ চখঈ. । ঐবধফ ঙভভরপব, ঊঁহড়ড়ং ঈবহঃৎব, ৫২-৫৩ উরষশযঁংধ । উযধশধ, ইধহমষধফবংয
- সমাপনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ খালিদ মাহমুদ খান
- ইকোনমিক আউটলুক ২০২৬ – এনকোরিং ইনসাইট – কে জ্ঞানভিত্তিক ও ভবিষ্যতমুখী আর্থিক
- প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংকের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত
- করেন। তিনি এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট টিমকে অভিনন্দন জানান
- এবং ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি, উদ্ভাবন ও কৌশলগত পরিকল্পনায় সহায়ক ও দীর্ঘস্থায়ী
- টেকসই গবেষণা অব্যাহত রাখতে উৎসাহিত করেন।
- অনুষ্ঠানটি ইকোনমিক আউটলুক ২০২৬ – এনকোরিং ইনসাইট – এর মতো প্রকাশনার মাধ্যমে
- সাউথইস্ট ব্যাংক পিএলসি. প্রাতিষ্ঠানিক জ্ঞানভিত্তি আরও শক্তিশালী করা এবং বাংলাদেশের ব্যাংকিং
- খাত ও অর্থনীতির টেকসই উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে কাজ করে যাওয়ার এবং গবেষণা, উদ্ভাবন ও
- বিশ্লেষণী উৎকর্ষতার প্রতি এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট এর
- নবায়িত প্রতিশ্রুতির মধ্য দিয়ে সমাপ্ত হয়।