সাঈদ আসলামকে বিআইএফের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের পক্ষ থেকে সংগঠনের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলীর নেতৃত্বে সাঈদ আহমেদ আসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় বিআইএফের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সারোয়ার জাহান জামিল, নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, ঢাকা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দিকী এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঅক্টোবরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রাশিয়ার রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধসাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী