সাংবাদিক রেজার ভাই কাজি ফরহাদ মিয়া-স্বাধীনের কুলখানি অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, দৈনিক ইনকিলাব ও দৈনিক শ্যামল সিলেট-এর ছাতক প্রতিনিধি সাংবাদিক কাজি রেজাউল করিম রেজার বড় ভাই মরহুম কাজি ফরহাদ মিয়া-স্বাধীন (৫৪)-এর কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ জোহর দোয়ারাবাজার উপজেলার প্রতাপপুর গ্রামের মরহুমের বাড়িতে কুলখানি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমের আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।উল্লেখ্য, কাজি ফরহাদ মিয়া-স্বাধীন গত ২৯ জুলাই বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, এক নাতনি, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু ও গুণগ্রাহী রেখে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
পরবর্তী নিবন্ধপররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি